নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে ৩৩/১১ কেভি সাব-স্টেশনের বার্ষিক রক্ষণাবেক্ষণ এবং ৩৩ কেভি লাইনের গাছপালা কাটার কাজ সম্পন্ন করা হবে। এ কারণে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি–২–এর নবাবগঞ্জ ও দোহার থানার আওতাধীন বান্দুরা, বারুয়াখালী, বাংলাবাজার, শিকারীপাড়া ও রাইপাড়া ইউনিয়ন এলাকায় আগামী ০৬ই ডিসেম্বর, শনিবার, সকাল ৮:০০টা থেকে বিকাল ৫:০০টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সাময়িক এই অসুবিধার জন্য কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে। জরুরি বৈদ্যুতিক কাজ থাকলে নির্দিষ্ট সময়ের আগে সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে।
এছাড়া, জানানো হয়েছে যে-কাজ শেষ হলে যেকোনো সময় লাইন চালু হতে পারে। তাই অফিসের অনুমতি ছাড়া কোনো বৈদ্যুতিক লাইনে হাত না দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।