কমিউনিটি ক্লিনিক সহায়তা ট্রাস্টের উদ্যোগে গর্ভবতী মায়েদের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। শ্রীনগর উপজেলার সিএইচসিপি হাফিজা পারভীন কমিউনিটি ক্লিনিকে এখন পর্যন্ত একশোরও বেশি নরমাল ডেলিভারি সম্পন্ন করেছেন। নরমাল ডেলিভারিতে তার অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে পুরস্কৃত করেছে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট। প্রান্তিক জনগোষ্ঠীর গর্ভবতী মায়েদের সেবায় ভূমিকা রাখায় শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকেও তাকে শুভেচ্ছা জানানো হয়।
প্রায় তিন বছর আগে দোহার উপজেলার গর্ভবতী মায়েদের জন্য একটি বিশেষ টুলকিট চালু করা হয়েছিল। এই টুলকিটের মাধ্যমে প্রত্যন্ত এলাকার মায়েরা মোবাইলে চেকআপ ও ডেলিভারির তারিখসহ প্রয়োজনীয় তথ্য পেতেন। গর্ভবতী ভাতা পাওয়ার ক্ষেত্রেও এটি দরিদ্র মায়েদের জন্য বিশেষভাবে সহায়ক ছিল। ব্যক্তিগত অর্থায়নে প্রায় ৭০ হাজার টাকা ব্যয় করে আমি এটি চালু করেছিলাম।
এই সেবাটি পুনরায় চালু করা গেলে গর্ভবতী মায়েদের জন্য একটি বড় সুবিধা হবে এবং তারা অযথা খরচ থেকেও বাঁচতে পারবেন। দোহার উপজেলার প্রতিটি ইউনিয়ন ও গ্রামে আবারও এই তথ্যসেবা চালু করা এখন অত্যন্ত জরুরি।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।