২০২৫ সালের ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপি সারা দেশে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। এর অংশ হিসেবে ‘বিজয়ের মাসে বিজয় মশাল রোড শো’ আয়োজন করা হবে। শনিবার (২৯ নভেম্বর) গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচির তথ্য প্রকাশ করেন।
এদিন মির্জা ফখরুল জানান, ১ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে এই বিজয় মশাল রোড শো অনুষ্ঠিত হবে। কর্মসূচির সূচনা হবে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে, যা বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িত। মশাল মিছিলটি ঐতিহাসিক কালুরঘাট থেকে শুরু হয়ে চট্টগ্রামের বিপ্লব উদ্যানে পৌঁছাবে।
প্রতিটি বিভাগের জন্য নির্ধারিত মুক্তিযোদ্ধা ও "জুলাইযোদ্ধা" মিছিলের নেতৃত্ব দেবেন, এবং পুরো আয়োজনের মধ্যে থাকবে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের গান, সাংস্কৃতিক অনুষ্ঠান, ডকুমেন্টারি প্রদর্শন, ও বিএনপির থিম সং "সবার আগে বাংলাদেশ"। রোড শোটি ১৬ ডিসেম্বর ঢাকায় এসে শেষ হবে, যেখানে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
এই কর্মসূচি শোনানোর পাশাপাশি মির্জা ফখরুল বলেন, বিজয়ের এই মাসে বিএনপি শহীদদের স্বপ্ন পূরণের শপথ নিতে চায়, এবং দেশের গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার লক্ষ্যে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য জনগণকে উদ্ভুদ্ধ করবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।