আল-ইমরান, (ঢাকা প্রতিনিধি) রাজধানীর মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিটের প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় সোমবার (৭ জুন) ভোর সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিটের চেষ্টায় সোমবার (৭ই জুন) সকাল ৬টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে ভোররাত ৪টার দিকে এ আগুন লাগে।
আগুনে বস্তির এক হাজারের বেশি ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে বলে জানিয়েছেন বাসিন্দারা। আগুনের সূত্রপাত কীভাবে তা এখনো জানা যায়নি।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।