ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৫৬৭ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩৭৭ জন প্রাণ হারিয়েছেন। আর হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২ হাজার ৭৮৪ জন।
চলতি বছরের মধ্যে অক্টোবর মাসে সবচেয়ে বেশি—৮০ জন—ডেঙ্গুতে মারা যান। নভেম্বরে সেই সংখ্যা ছাড়িয়ে ইতোমধ্যে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৯-এ।
স্বাস্থ্য অধিদফতর ২০০০ সাল থেকে ডেঙ্গু রোগীর সংখ্যা ও মৃত্যু নথিবদ্ধ করছে। এর মধ্যে ২০২৩ সালে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয় এবং সে বছরই সর্বোচ্চ ১,৭০৫ জনের মৃত্যু ঘটে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।