দোহার বাজার ব্রিজ এলাকায় এক অজ্ঞাত ব্যক্তিকে অজ্ঞান ও মারধর করে ফেলে যাওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানায়, সকাল প্রায় ১১টা ৩০ মিনিটের দিকে অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিবর্গ ওই ব্যক্তিকে অজ্ঞান করে মারধর করে ব্রিজের ওপর ফেলে রেখে যায়। একই সঙ্গে তাঁর চলাচলের যান অটোটি ছিনিয়ে নিয়ে গেছে বলে জানা গেছে।
ঘটনার পর স্থানীয়রা অজ্ঞাত ব্যক্তিটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।
এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তি বা তাঁর পরিচিত কেউ থাকলে বিষয়টি তাঁর আত্মীয়স্বজনের কাছে দ্রুত জানিয়ে দেওয়ার অনুরোধ জানানো হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।