রাজবাড়ীর পাংশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো: হজরত আলী (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার সকাল ৯ টার দিকে উপজেলার মাছপাড়া ইউনিয়নের মেঘনা ১নং ওয়ার্ডের বিরাহিমপুর নিজ বাড়িতে ওয়াইফাইর রাউটারের কাজ করতে গিয়ে এ ঘটনা ঘটে পরে চিকিৎসাতের অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
হযরত আলী পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের মো: বাদশা মণ্ডলের ছেলে।
স্থানীয় এক যুবক রাসেল জানান, নিজ বাড়িতে ওয়াইফাই রাউটারের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যান মাটিতে পরবর্তীতে তাকে মানিকগঞ্জ মুন্নু মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।