আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনে দেশের তাপমাত্রা কখনো কমবে, কখনো একই থাকবে এবং আবার কখনো সামান্য বাড়তে পারে। রোববার সকাল ৯টা থেকে দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী, এ সময় দেশে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা বেশি। ভোরের দিকে কিছু এলাকায় হালকা কুয়াশাও দেখা যেতে পারে।
তাপমাত্রা সম্পর্কে বলা হয়েছে—
বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ায় সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
এছাড়া দক্ষিণ আন্দামান সাগর এলাকায় থাকা লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এবং এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে আরও এগোতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রেকর্ড হয়েছে ১২.৬ ডিগ্রি সেলসিয়াস।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।