জনপ্রিয় ইসলামী বক্তা ও স্কলার মিজানুর রহমান আজহারী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ (যাত্রাবাড়ী-ডেমরা) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন না।
বুধবার (১৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো খবর অনুযায়ী, মিজানুর রহমান আজহারী জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন। এই খবর দ্রুত ভাইরাল হওয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়। তবে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিশ্চিত করেছে যে, এটি সত্য নয় এবং শুধুমাত্র গুজব।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া প্রধান এহসান মাহবুব জুবায়ের জানান, মিজানুর রহমান আজহারীকে জামায়াত থেকে মনোনয়ন দেওয়ার খবরটি মিথ্যা। এমন কিছু হওয়ার সম্ভাবনাও নেই। তিনি আরও বলেন, মানুষকে যাচাই না করে রাজনৈতিক প্রার্থীতা সম্পর্কিত কোনো তথ্য গ্রহণ না করতে এবং ভুয়া তথ্য প্রচারের বিষয়ে সতর্ক থাকতে হবে।
এদিকে, দুপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভিন্ন পোস্ট এবং অনানুষ্ঠানিক প্রচারের কারণে অনেকেই বিষয়টিকে সত্য মনে করে মিজানুর রহমান আজহারীকে অভিনন্দন জানাতে শুরু করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।