সংবাদ প্রতিবেদনে জানা যায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারকে প্রধান করে তিন সদস্যের বেঞ্চ সোমবার (১৭ নভেম্বর) দুপুরে রায় ঘোষণা করেন। বেঞ্চের অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এই মামলার প্রধান আসামি হলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনজন আসামির মধ্যে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান দুজনই বর্তমানে পলাতক এবং তারা ভারতে অবস্থান করছেন বলে জানানো হয়।
ট্রাইব্যুনালের তথ্যমতে, সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হিসেবে ঘটনা সম্পর্কে সত্য তুলে ধরেছেন। তার অপরাধের দণ্ড সর্বোচ্চ হওয়ার কথা থাকলেও সত্য উদ্ঘাটনে সহযোগিতা করার কারণে শাস্তি কমিয়ে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।