প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৬, ৬:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৭, ২০২৫, ১০:৩৬ এ.এম
রাজধানীতে ১৭ নভেম্বরের নির্ধারিত কর্মসূচি

ঢাকায় সরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠন প্রতিদিনই নানা কর্মসূচি পালন করে। আজ সোমবার (১৭ নভেম্বর) দিনটির গুরুত্বপূর্ণ কিছু আয়োজন নিচে তুলে ধরা হলো—
পরিবেশ উপদেষ্টার কর্মসূচি
- সকাল ৯:৩০ টা – অ্যালায়েন্স ফ্রাঁসেজ দে ঢাকার লা গ্যালারিতে ‘দ্য সোল অব জুট: ক্রাফট, কালচার, ট্যুরিজম অ্যান্ড ইনোভেশন’ শীর্ষক পাটপণ্য মেলার উদ্বোধন করবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
ক্রীড়া উপদেষ্টার কর্মসূচি
- বিকেল ৩টা – শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হবে ২য় উইমেন্স কাবাডি ওয়ার্ল্ড কাপ ২০২৫–এর উদ্বোধনী অনুষ্ঠান।
প্রধান অতিথি থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বিএনপির কর্মসূচি
- বেলা ১১টা – ‘বাংলাদেশে ভবিষ্যত শিক্ষা রূপান্তর: একটি কৌশলগত রোডম্যাপ’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের হলে, আয়োজক—ঢাবি শিক্ষক সংগঠন সাদা দল।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।
© 2021 - 2026 সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত || ডিএন বাংলা