বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত চারটি হত্যা মামলা সহ মোট পাঁচটি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার দেখানোর বিষয়ে পুলিশের আবেদনের শুনানি পিছিয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) শুনানি হওয়ার কথা থাকলেও আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ও নিরাপত্তাজনিত কারণে তা স্থগিত করা হয়েছে বলে জানান আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান।
তিনি জানান, পরিস্থিতির কারণে আসামিকে আদালতে আনা সম্ভব হয়নি। পরে আদালত ১৮ নভেম্বর নতুন তারিখ নির্ধারণ করেন। ওইদিন আইভীকে ভার্চুয়ালি আদালতে যুক্ত করা হতে পারে।
গত ৯ মে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি হত্যা মামলায় গ্রেপ্তারের পর থেকে আইভী কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে আছেন। পরবর্তীতে আরও চারটি মামলায় পুলিশ তাকে শ্যোন অ্যারেস্ট দেখায়।
এদিকে, পাঁচ মামলায় আইভীর জামিনের হাইকোর্টের আদেশ আপিল বিভাগের চেম্বার আদালত গত বুধবার স্থগিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।