রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে থেমে থাকা একটি ট্রেনে আগুন দেওয়া হয়েছে বলে জানা গেছে।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা নিশ্চিত করেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, দাঁড়িয়ে থাকা ট্রেনের খালি একটি বগিতে আগুন জ্বলছে।
ওসি জয়নাল আবেদিন জানান, রাত সাড়ে ৯টার দিকে তেজগাঁও স্টেশনের কাছে আউট লাইনে দাঁড়িয়ে থাকা একটি কোচে কে বা কারা আগুন দিয়েছে। আগুন তাৎক্ষণিকভাবে নিভিয়ে ফেলা হয়।
ঢাকা রেলওয়ে জেলার পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন জানান, যে বগিতে আগুন দেওয়া হয়েছিল, সেটি পরিত্যক্ত অবস্থায় স্টেশনে রাখা ছিল। আগুন লাগার পর রেলওয়ের নিরাপত্তাকর্মী ও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে দিয়েছেন।
এসপি আনোয়ার হোসেন আরও বলেন, রেলওয়ের নিরাপত্তাকর্মী ও স্থানীয়রা দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।