সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে ৪ হাজার ১৬৬ জন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আজ বুধবার (১২ নভেম্বর)। আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দেশের জাতীয় দৈনিকগুলোতেও এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে।
দ্বিতীয় ধাপে প্রকাশিত এই বিজ্ঞপ্তিটি ঢাকা ও চট্টগ্রাম বিভাগের শূন্য পদে নিয়োগের জন্য। এর আগে প্রথম ধাপে গত ৫ নভেম্বর রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল।
সহকারী শিক্ষক হিসেবে মোট ১০ হাজার ২১৯টি শূন্য পদে নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, “নিয়োগবিধি সংশোধনের পর থেকে ধাপে ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে। আজ আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আগামীকাল জাতীয় পত্রিকাগুলোতেও তা ছাপা হবে।”
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।