দেশের সকল অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে মামলার শুনানির সময় বিচারক এবং আইনজীবীদের জন্য কালো গাউনসহ নির্ধারিত পোশাক পরিধান আবারও বাধ্যতামূলক করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
মঙ্গলবার (১১ নভেম্বর) প্রধান বিচারপতির নির্দেশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে বিচারক ও আইনজীবীদের পোশাকসংক্রান্ত ২৪ মার্চের বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করা হলো।
নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে সিভিল রুলস অ্যান্ড অর্ডারস এবং ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডারস-এর প্রযোজ্য বিধান অনুসারে বিচারক ও আইনজীবীদের পোশাক পরিধান করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই নির্দেশনা আগামী ১৬ নভেম্বর থেকে কার্যকর হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।