মোঃ আল আমিন হোসাইন (ঢাকা দোহার - নবাবগঞ্জ) ঢাকার দোহার উপজেলা ও দোহার পৌরসভার প্রাণকেন্দ্র জয়পাড়ার যেখানে সেখানে সৃষ্টি হয়েছে পরিবেশ দূষণকারী এবং বিভিন্ন রোগসৃষ্টিকারী ময়লার ভাগাড়।
বৃহস্পতিবার (৩ মে) দুপুরে সরেজমিনে দেখা যায়, দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা পরিষদের মাঝামাঝি রতনচত্তরের সামনে দোহার প্রেসক্লাবে যাওয়ার সড়কের পাশেই সৃষ্টি হয়েছে এ ময়লার ভাগাড়। ময়লার ভাগাড়টি পরিবেশ দূষণসহ মানুষের বিভিন্ন রোগ সৃষ্টির কারখানায় পরিনত হয়েছে।
এছাড়া দেখা যায় জয়পাড়া বাজার বড় ব্রিজের দু'পাশে উপজেলার বিভিন্ন ক্লিনিকের বর্জ, বাজারের ময়লা, আবর্জনা ফেলে যেন, জয়পাড়া খাল ভরাট করার প্রতিযোগিতা চলছে ব্যাবসায়ীদের মাঝে। যেন দেখার কেউ নেই।
এসকল ময়লা, আবর্জনা পঁচে সৃষ্টি হচ্ছে দূর্গন্ধ। বাতাসের সাথে মিশে বায়ুকে করছে দূষিত। ফলে মানুষের শরীরে সৃষ্টি হচ্ছে বায়ু দূষিত ও ফুসফুসজনিত নানা রোগ। তাই পথচারী, ক্রেতা, ব্যবসায়ী ও পৌরবাসী কর্তৃপক্ষের কাছে ময়লা আবর্জনা ফেলার একটি নির্দিষ্ট স্থান তৈরী করে এই ময়লার ভাগাড় অন্যত্র সরিয়ে নেয়াসহ এর একটি সঠিক সমাধানের দাবি রাখে।
ময়লা পচে দুর্গন্ধ ছড়াচ্ছে বাতাসে। নাকে কাপড় চেপে লোকজন ওই স্থান পার হচ্ছেন।পৌরসভার বিভিন্ন স্থানে এ রকম ময়লা-আবর্জনার অসংখ্য স্তূপ রয়েছে। দুর্গন্ধে পৌরবাসীর পথ চলা দায় হয়ে পড়েছে। তাদের অভিযোগ ময়লা ফেলার নির্দিষ্ট স্থান ও ডাস্টবিন না থাকায় লোকজন যেখানে-সেখানে ময়লা ফেলছেন। পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা যথাযথ দায়িত্ব পালন করেন না। তবে পৌর কর্তৃপক্ষ বলছে, ব্যবসায়ীরা যথাযথ স্থানে ময়লা না ফেলায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
যেখানে সেখান ময়লা, আবর্জনা পেলাতে ময়লার ভাগাড় তৈরী হয়েছে। সেখান থেকে দুর্গন্ধ বের হচ্ছে। পথচারী, ক্রেতা, বিক্রেতা, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ এলাকার লোকজন দুর্গন্ধ থেকে রক্ষা পেতে নাক চেপে ধরে চলাচল করছে।এ বিষয়ে দোহার পৌরসভার নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান জানান, ক্লিনিকের বর্জ্যরে ব্যাপারে পৌর কর্তৃপক্ষের কোনো দায়িত্ব নেই, সেটা হেল্থ ডিপার্টমেন্টের দায়িত্ব। এছাড়া পৌরসভা আওতাধীন সাধারণ বর্জ্য আমরা মেইনটেন্ট করি। এখনো আমরা সরকারিভাবে ময়লা ফেলার নির্দিষ্ট জমি পাই নি। তবে গতকাল ভূমি অফিস থেকে পৌর কর্তৃপক্ষকে কাজিরচর এলাকায় একটি জায়গা বুঝিয়ে দেওয়া হয়েছে। আগামী সপ্তাহ থেকে আমাদের কার্যক্রম শুরু হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।