ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের মাওলানা কান্দি গ্রামে গত সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় পারিবারিক কলহের কারণে দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে ৬ জন আহত হয়েছেন, তাদের মধ্যে ২ জন গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।
গুরুতর আহত মো. জসিম (৩৫) ভোলা সদর হাসপাতালে এবং রশিদ মাঝি (৩৫) তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বাকি ৪ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়েছে।
আহত রশিদ মাঝি অভিযোগ করেছেন, “আব্দুর রহমান (২১), জাফর (২০), নাসিম (৩২), ফারুক (২১), মোতালেব (২২) এবং ফরহাদ আমাদের ওপর হঠাৎ হামলা চালায়।”
অপরদিকে, গুরুতর আহত জসিমের ভাই আব্দুর রহমান জানিয়েছেন, “গত ১ মাস ধরে আমার ভাতিজিকে রশিদ মাঝির ভাতিজা শাহিন ইভটিজিং করে আসছে। এবিষয়ে শাহিনকে গত ৩ দিন আগে জিজ্ঞাসা করলে তিনি উত্তেজিত হয়ে চলে যান, ফলে ৩ নভেম্বর বাজারে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। ইভটিজিংয়ের ঘটনা নিয়েই এই সংঘর্ষ শুরু হয়।”
তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাব্বত খান জানান, ‘‘এই ঘটনায় এখন পর্যন্ত কোনও পক্ষই থানায় লিখিত অভিযোগ করেনি। তবে অভিযোগ পাওয়ার পর তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’’
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।