ঢাকার দোহারে ২ নভেম্বর রবিবার সকালে জয়পাড়া রক্তদাতা সংগঠনের পক্ষ থেকে জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস পালন করা হয়। শুভেচ্ছা রেলির মাধ্যমে শুভ উদ্বোধন করেন, পরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন জয়পাড়া রক্তদাতা সংগঠনের প্রধান উপদেষ্টা ডক্টর জসিম উদ্দিন, উপদেষ্টা মন্ডলী সদস্য ডক্টর খোকন ও আতিকুর রহমান। আরও উপস্থিত ছিলেন দোহার ও নবাবগঞ্জের সামাজিক সংগঠন, বন্ধন সেবা সংগঠন, নবাবগঞ্জ মানবতায় রক্তদান সংগঠন, অনির্বাণ স্বেচ্ছাসেবী সংগঠন, মধুচর একতা সংঘ, বিডি ক্লিন, ইউথ ব্লাড ডোনার ক্লাব ।
আরও উপস্থিত ছিলেন দোহারের প্রাইভেট ক্লিনিক কর্তৃপক্ষ, জয়পাড়া ক্লিনিক কর্তৃপক্ষ, আশা ক্লিনিক কর্তৃপক্ষ, মুক্তি ক্লিনিক কর্তৃপক্ষ, ডি এন মেডিক্যাল সার্ভিস কর্তৃপক্ষ। ক্লিনিক কর্তৃপক্ষ আশ্বাস দিয়ে বলেন, দিয়েছেন জয়পাড়া রক্তদাতা সংগঠনের পাশে তারা সর্বদা থাকবেন এবং সর্বোচ্চ সহযোগিতা করবেন বলে জানিয়েছে।
আলোচনা সভার শেষে জয়পাড়া রক্তদাতা সংগঠনের সক্রিয় দায়িত্ববান কর্মীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
জয়পাড়া রক্তদাতা সংগঠনের সকল স্বেচ্ছাসেবীগণ যাদের তত্ত্বাবধানে উক্ত আয়োজনটি সুস্থ সুন্দরভাবে সম্পন্ন হয়।
সংগঠনটির সভাপতি নীরব মোদক বলেছেন, তাদের এই মানবতার কাজ চলমান থাকবে এর পরিধি দিন দিন বৃদ্ধি পাবে। জয়পাড়া রক্তদাতা সংগঠন মানুষের পাশে ছিল আছে ইনশাল্লাহ সামনেও থাকবে। সকলের সহযোগিতা ও দোয়া চেয়ে অনুষ্ঠানের সমাপ্ত হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।