ইন্টারনেটে সক্রিয় থাকার মানেই আপনার ডিজিটাল পদচিহ্ন (Digital Footprint) ক্রমেই বাড়ছে। সার্চ ইঞ্জিন, মানচিত্র, ইউটিউব বা সামাজিক যোগাযোগমাধ্যম—সব জায়গায়ই আপনার আচরণ, পছন্দ ও অবস্থান সংক্রান্ত তথ্য জমা থাকে। এসব ডেটা ফাঁস হলে পরিচয়চুরি, প্রতারণা বা হ্যাকিংয়ের ঝুঁকি বেড়ে যায়। নিচে দেওয়া হলো পাঁচটি সহজ কিন্তু কার্যকর উপায়, যা অনুসরণ করলে আপনার অনলাইন উপস্থিতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব এবং ভবিষ্যতে তথ্য সংগ্রহও রোধ করা যাবে।
১️. গুগল অ্যাক্টিভিটি মুছে ফেলুন
প্রথমে myactivity.google.com -এ গিয়ে নিজের গুগল অ্যাকাউন্টে লগইন করুন। এখানে সার্চ, ম্যাপ, ইউটিউবসহ সব কার্যক্রমের রেকর্ড দেখতে পারবেন।
‘Delete activity’ অপশন থেকে Last hour, Last day, All time, বা নির্দিষ্ট সময় বেছে নিয়ে তথ্য মুছে ফেলুন।
২️. ভবিষ্যতের ট্র্যাকিং বন্ধ করুন
ডেটা মুছে ফেলার পর আবার যেন তথ্য জমা না হয়, সেজন্য গুগল অ্যাকাউন্টের Activity Controls-এ যান।
সেখান থেকে Web & App Activity, Location History এবং YouTube History বন্ধ করে দিন। এতে গুগল ভবিষ্যতে আপনার সার্চ, লোকেশন বা ভিডিও ইতিহাস আর সংরক্ষণ করবে না।
৩️. সব ধরনের ট্র্যাকিং সেটিং নিষ্ক্রিয় করুন
গুগলের Data & Privacy সেকশনে গিয়ে ওয়েব ও অ্যাপ ব্যবহারের ডেটা, লোকেশন হিস্ট্রি, ইউটিউব অ্যাক্টিভিটি ইত্যাদি বন্ধ করুন।
এতে আপনার অনলাইন গোপনীয়তা আরও মজবুত হবে এবং নতুন ডেটা স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হবে না।
৪️. অটো-ডিলিট ফিচার চালু করুন
নিয়মিত ডেটা মুছে ফেলার ঝামেলা কমাতে myactivity.google.com/auto-delete
-এ গিয়ে Auto-delete সক্রিয় করুন।
আপনি চাইলে নির্ধারণ করতে পারেন—৩ মাস, ১৮ মাস বা ৩৬ মাস পর আপনার পুরনো তথ্য স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে।
৫️. সুরক্ষিত ব্রাউজিং ও সংযোগ ব্যবহার করুন
শুধু ডেটা মুছে ফেললেই হবে না, ইন্টারনেট সংযোগও নিরাপদ করতে হবে।
এর জন্য VPN (Virtual Private Network) ব্যবহার করুন।
সাথে গোপনীয়তা রক্ষাকারী সার্চ ইঞ্জিন যেমন DuckDuckGo, Brave Search, বা Startpage ব্যবহার করতে পারেন।
ব্রাউজার হিসেবে Tor Browser বা Firefox বেছে নেওয়াই শ্রেয়।
অতিরিক্ত পরামর্শ হিসেবে—প্রতি ৩ থেকে ৬ মাসে একবার পাসওয়ার্ড পরিবর্তন করুন এবং বড়-ছোট অক্ষর, সংখ্যা ও বিশেষ চিহ্ন মিলিয়ে শক্ত পাসওয়ার্ড ব্যবহার করুন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।