বাগেরহাটের মোংলায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা ১২টায় একটি বর্ণাঢ্য র্যালি মোংলা শ্রমিক চত্বর কার্যালয় থেকে শুরু হয়। এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শ্রমিক সংঘ চত্বরে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে যুগ্ম আহবায়ক মোংলা পৌর যুবদল ঈমান হোসেন রিপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সুজন মোল্লা,এম এ কাশেম সদস্য সচিব মোংলা পৌর যুবদল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর যুবদল নেতা রতন মাহমুদ, খালিদ মাহমুদ সোহাগ, বিএম ওয়াসিম আরমান, মাসুম ভূঁইয়া, সুমন মল্লিক, বাপ্পারাজ, এবং উপজেলার ৬ ইউনিয়ন ও পৌর যুবদলের নেত্রীবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সব রকমের ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান যুবদলের সকল নেতৃবৃন্দ।
সভায় উপজেলার ৬টি ইউনিয়ন ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিতি ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।