বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে বালিজুড়ী হাইস্কুল মোড়ের দলীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়ে বালিজুড়ী বাজার প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান ও যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া।
সভায় সভাপতিত্ব করেন পৌর যুবদলের আহ্বায়ক তরিকুল ইসলাম রুনু এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান সাকু।
অনুষ্ঠানে উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে নেতৃবৃন্দরা একটি ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।