গণঅধিকার পরিষদ (জিওপি)-এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে মাদারগঞ্জ উপজেলা শাখা। রবিরার (২৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ মাদারগঞ্জ উপজেলা শাখার আহবায়ক মুহাম্মদ হামিদুর রহমান এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন সদস্য সচিব মোঃ জিল্লুর রহমান।
সভায় উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা, ইউনিয়ন ও জেলা পর্যায়ের ছাত্র, যুব ও গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ। বক্তারা সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে কেক কেটে সংগঠনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।