রাজবাড়ীর পাংশায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৩ অক্টোবর বিকাল ৫ টায় উপজেলার বিএনপির পাটি অফিস থানা মোড় এলাকায় এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল আলম আকুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিংকু, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শরিফ-উল ইসলাম মিষ্টি, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. রুহুল আমিন, পৌর যুবদলের আহ্বায়ক মো. সবুজ সরদার, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান খান, যুবদল নেতা মাসুদ রানা জনি ও আশরাফুল ইসলাম ফরিদসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।