পাংশা সরকারি কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের উপর প্রভাবশালী দ্বারা অশোভন আচরণ, অশ্লীল অঙ্গভঙ্গি, ভয়ভীতি প্রদর্শন এবং সন্ত্রাসী কায়দায় আক্রমণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পাংশা সরকারি কলেজ প্রাঙ্গণে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।
মানববন্ধন কর্মসুচীতে শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মনোয়ার ইসলাম, শিক্ষক হাফিজুল ইসলাম, শিক্ষার্থী, জারা ইসলাম, রাজ হোসাইন বক্তৃতা করেন।
বক্তারা এ সময় বলেন, কলেজ সংলগ্ন বাড়ি হওয়ার কারনে স্থানীয় প্রভাবশালি এলাহি হোসেন জোয়াদ্দার দীর্ঘদিন ধরে কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে অসদাচরণ করে আসছেন।
সম্প্রতি তিনি আরও বেপরোয়া হয়ে শিক্ষার্থীদের ওপর অশ্লীল অঙ্গভঙ্গি ও ভয়ভীতি প্রদর্শনের পাশাপাশি একাধিক শিক্ষককে অপদস্ত করেন। এতে কলেজ ক্যাম্পাসে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।
বক্তারা দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও এলাহি হোসেন জোয়াদ্দারের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।