মাকসুমুল মুকিম, (ঢাকা দোহার -নবাবগঞ্জ) ঢাকা জেলা দোহারে তিন মাদকসেবি কে আটক করা হয়েছে।
আটককৃতরা হলো উপজেলায় আওলাদ হোসেন লোটাস (৩৫), শেখ আসলাম হোসেন রাজু (৩০) ও বিল্লাল।
৩১ মে সোমবার দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র তাদের এ সাজা দেন। সাজাপ্রাপ্ত আওলাদ হোসেন লোটাস উপজেলার রায়পাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে এবং রাজু একই এলাকার হাজী আঃ করিমের ছেলে।
দোহার থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল ৭টার দিকে মাদকসেবন অবস্থায় দোহার উপজেলার রায়পাড়া এলাকার রমজান মল্লিকের বাড়ির সামনে থেকে আওলাদ হোসেন লোটাস ও তার সহযোগী আসলাম হোসেন রাজুকে আটক করে দোহার থানা পুলিশের এএসআই নান্টু কৃষ্ণ মজুমদারসহ পুলিশের একটি দল। পরে তাদের দুজনকে দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্রের আদালতে হাজির করলে লোটাসকে তিন মাসের ও রাজুকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
একই দিন দোহার উপজেলার জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ এলাকা থেকে দোহার থানার এসআই আল নূর তারেক এর নেতৃত্বে বিল্লাল নামে আরেক যুবককে আটক করে থানা পুলিশ। পরে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র তাকে মাদক সেবনের দায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সাজাপ্রাপ্ত বিল্লাল দোহার উপজেলার খাড়াকান্দা এলাকার মোবারক এর ছেলে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।