ঢাকার দোহারে বাড়ির পাশে খালে গোসলে নেমে পানিতে ডুবে নিখোঁজ হয়েছে ৩য় শ্রেনীর ছাত্রী ইতেফা আক্তার(১০)।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, কাউকে না জানিয়ে সমবয়সী তিনজন ১৮ই অক্টোবর শনিবার দুপুর ১টার দিকে বাড়ির পাশে খালে গোসলে যায়। হঠাৎ নিখোঁজ ইতেফার মা কাকলি আক্তার দেখতে পান একটি বাচ্চা খালের পানিতে হাবুডুবু খাচ্ছে। সেসময় কাকলি আক্তার দ্রুত তাকে উদ্ধার করে, বাচ্চাটির কাছে জানতে চায় তার মেয়ে ইতেফা কোথায়। তখন বাচ্চাটি বলে ইতেফা আরও আগেই ডুবে গিয়েছে। তখন ইতেফার পরিবারের লোকজন ও স্থানীয়রা ইতেফাকে উদ্ধারের চেষ্টা করে। রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায় ইতেফাকে পাওয়া যায় নি।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।