বিশ্ব খাদ্য দিবস ২০২৫ উপলক্ষে খাদ্য নরিাপত্তা নেটওয়ার্ক-খানি ও মোংলা নাগরিক সমাজরে আয়োজনে ১৬ অক্টোবর বৃহস্পতিবার সকালে বাগেরহাটের মোংলার উত্তর চাঁদপাই মোড়ে র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের সকল মানুষরে খাদ্য অধিকার নিশ্চিত করতে ‘খাদ্য অধিকার আইন’ প্রণয়নের দাবিতে এ র্যালি ও মানববন্ধনের র্কমসুচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজলো নির্বাহি অফিসারের মাধ্যমে প্রধান উপদষ্টো বরাবর স্মারকলিপি পশে করা হয়ছে।
বৃহস্পতিবার সকাল ৯টায় মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতত্বি করনে মোংলা নাগরকি সমাজরে সভাপতি মোঃ নূর আলম শেখ। এসময়ে অন্যান্যদরে মধ্যে বক্তব্য রাখেন চাঁদপাই মছেরেশাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বদশে মন্ডল, শিক্ষক নেতা অসিত গুপ্ত, নারীনত্রেী জেসমিন আক্তার পলি সাংস্কৃতিক সংগঠক জানে আলম বাবু, পরিবেশকর্মী মারুফ বিল্লাহ হাছিব সরদার, মেহেদী হাসান, ছাত্রনতো আরাফাত আমিন দুর্জয় প্রমূখ।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতায় মোংলা নাগরিক সমাজের সভাপতি মোঃ নূর আলম শেখ বলেন খানি বাংলাদশে মনে করে খাদ্য অধিকার মানুষের বেঁচে থাকার র্পূবর্শত এবং অন্যান্য মানবাধিকার পূরণের সাথে এর সুরক্ষা ওতপ্রোতভাবে জড়িত। সাম্প্রতিক সময়ে ক্রমর্বধমান আয় বৈষম্য, মুদ্রাস্ফীতি, বেকারত্ব, এবং জলবায়ু পরর্বিতনজনিত দুর্যগে জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তাকে মারাত্মক ঝুঁকিতে ফেলেছে। বিশেষ করে উপকূল, চর, পাহাড় ও হাওর এলাকার মানুষরে মধ্যে খাদ্য নিরাপত্তাহীনতা ও অপুষ্টির মাত্রা তীব্র।
মানববন্ধন শেষে উপজলো নির্বাহি অফিসারের মাধ্যমে প্রধান উপদষ্টো বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলপিতিে বলা হয়েছে খাদ্য মানুষের মৌলিক চাহিদা হলেও, এটি এখনো মৌলকি অধিকারের র্মযাদা পায়নি। বাংলাদেশ সংববিধানের ১৫ (ক) অনুচ্ছেদে খাদ্যকে মৌলিক চাহদিা হিসেবে স্বীকৃতি দেয়া হলেও, তা বাস্তবায়নে কোনো আইনি কাঠামো নেই।
স্মারকলিপিতে আরও উল্লখে করা হয়, ২০০৪ সালে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা প্রণীত ‘ভলন্টোরি গাইডলাইন অন দ্য রাইট টু ফুড অ্যান্ড নিউট্রিশন’ অনুসরণ করে ব্রাজিল, ভারত, নেপালসহ বিশ্বের অনেক দেশে খাদ্য অধকিার বিষয়ক আইন বা সাংবিধানিক বিধান গ্রহণ করেছে। বাংলাদেশে ২০০৮ সাল থেকে নাগরকি সমাজরে পক্ষ থকেে এই আইনের দাবি জানানো হচ্ছে। স্মারকলিপিতে আরো বলা হয়, বিশ্ব ক্ষুধা সূচকে বাংলাদেশের অবস্থান ১২৭টি দেশের মধ্যে ৮৪তম, যা দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তার নাজুক পরিস্থিতি তুলে ধরে।
এছাড়া, খাদ্যর মূল্যবৃদ্ধি, ফসলের ন্যায্যমূল্য না পাওয়া এবং অর্থনৈতিক সংকটের কারণে জনজীবনে সৃষ্ট চ্যালেঞ্জগুলো জনগণের খাদ্য অধিকারকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে।এই প্রেক্ষাপটে বিশ্ব খাদ্য দিবস ২০২৫-এর প্রতিপাদ্য “উন্নত খাদ্য এবং উন্নত ভবিষ্যতের জন্য হাতে হাত রেখে” অনুসরণ করে খানি বাংলাদেশ সরকারের প্রতি অবিলম্বে একটি খাদ্য অধিকার আইন প্রণয়নের আহ্বান জানিয়েছে।
তাদের মতে এমন একটি আইনি কাঠামো প্রণীত হলে খাদ্য উৎপাদন, বিতরণ এবং প্রাপ্যতার ক্ষেত্রে রাষ্ট্রের দায়বদ্ধতা তা আরও স্পষ্ট হবে এবং সকল নাগরিকের জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা সম্ভব হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।