ঢাকা জেলার টানা ৭ম বার শ্রেষ্ঠ ওয়ারেন্ট অফিসারের পদক পেয়েছেন দোহার থানার এসআই মো. সোহরাব হোসেন। বুধবার (১৫ অক্টোবর ) বিকেলে ঢাকার মিল ব্যারাক পুলিশ লাইন্স অডিটরিয়ামে মাসিক কল্যাণ সভায় ঢাকা জেলা পুলিশের প্রধান পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এ দোহার থানার এসআই সোহরাবের হাতে এ পুরষ্কার তুলে দেন। এর আগেও তিনি ৬ বার ঢাকা জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট অফিসারের পদক পেয়েছিলেন দোহার থানা পুলিশের এই কর্মকর্তা।
জানা যায়, এস আই সোহরাব হোসেন দোহার থানায় আসার পর থেকে সততার সাথে তার দায়িত্ব পালন করে আসছেন। তিনি ২০২৫ সালের মে মাসে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী দ্বিতীয়, জুন মাসে প্রথম, জুলাই মাসে প্রথম এবং আগস্ট মাসে প্রথমে স্থান অর্জন করেন।
শ্রেষ্ঠ অফিসারের পুরষ্কার পাওয়ার ব্যাপারে এসআই সোহরাব বলেন, আমার সিনিয়র অফিসার আমাকে যখন যে দায়িত্ব দেন আমি তা শতভাগ পালন করার চেষ্টা করি। ভবিষ্যতেও আমার এই অর্জনের ধারাবাহিকতা বজায় রাখতে সর্বোচ্চ চেষ্টা কবরো।
মাসিক কল্যাণ সভায় উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ খাইরুল ইসলাম, পুলিশ সুপার সাভার সার্কেল, অতিরিক্ত পুলিশ সুপার দোহার সার্কেল, অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ) সহ ঢাকা জেলার বিভিন্ন সার্কেলের সহকারী পুলিশ সুপারসহ জেলার সাতটি থানার অফিসার ইনচার্জ ও জেলা পুলিশের বিভিন্ন থানা হতে আগত অফিসারগণ ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।