বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “ছাত্রশিবির এমন দেশপ্রেমিক তৈরি করে, যারা অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে দাঁড়াবে— যেখানে জুলুম, নির্যাতন ও লুটপাটের কোনো স্থান থাকবে না।”
তিনি আরও বলেন, “ছাত্রশিবির কাউকে জোর করে না। শিক্ষার্থীরাই নিজেরা ঠিক করবে তারা কী গ্রহণ করবে।”
সোমবার (১৩ অক্টোবর) সাতক্ষীরা সরকারি কলেজে আয়োজিত ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন-২০২৫’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা জামায়াত আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেমসহ শিবিরের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।