বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল মো: আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, ‘দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, বরং এটি বাঙালি সংস্কৃতির ঐতিহ্য ও মিলনমেলার প্রতীক। এখানে বাঙালির প্রতিটি উৎসব সবাই মিলে আনন্দ ভাগাভাগি করে পালন করে। আমরা চাই, এ আনন্দ উৎসবের অংশীদার হোক সকলে।’
মঙ্গলবার সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর এলাকার পুরাতন হাটখোলা সার্বজনীন দুর্গামন্দিরে পূজামন্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার এই চেতনায় আমরা সবাই মিলেমিশে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে চাই। বিজিবি সব সময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে। দেশের প্রতিটি ধর্মীয় ও সামাজিক উৎসব সফল ও শান্তিপূর্ণ করতে আমরা সর্বদা বদ্ধপরিকর।’
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হকসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।