ঢাকার দোহার উপজেলার ঝনকি এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলার ঘটনায় ৬ জনকে আসামী করে মামরা দায়ের করেছেন রিছাত শিকদার নামে এক ব্যক্তি। গতকাল ২৮ সেপ্টেম্বর রিছাদ বাদি হয়ে এ মামলা দায়ের করেন। আসামীরা হলেন, দক্ষিণ ঝনকি এলাকার মান্নান মাঝির ছেলে মুকছেদ মাঝি (৫৫) ও তার ভাই মামুন মাঝি(৪৫), আতি খালাসী (৫২), সবুজ মাঝি (৪০), মো. মতিন(৩৫), মেহরাব মাঝি (২০)সহ অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে শনিবার রাত ৯টার দিকে উত্তর শিমুলিয়া এলাকায় মুকছেদ মাঝির নির্দেশে আসামীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ইস্রাফিল শিকদার, সিমা আক্তার, সেলিম ,ও শামিম নামে চারজন গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আশংকাজনক অবস্থায় চিকিৎসক সেলিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করেন।
এবিষয়ে মুকছেদ মাঝির বক্তব্য পাওয়া যায়নি। তার ভাই মামুন মাঝি বলেন, আমি মারামারি সময় ছিলাম না অথচ আমাকে অভিযুক্ত করা হয়েছে। তিনি বলেন, রিফাদ গংরা মাদকব্যবসায়ী তাই আমার ভাই তাদের বাধা দেয়ায় আমাদের হামলা করেছে। তারা রিফাদদের এলাকাবাসী মারধর করেছে।
এ বিষয়ে দোহার থানার ওসি হাসান আলী বলেন, এঘটনায় দোহার থানায় একটি মামলা হয়েছে। আইন অনুযায়ী ঘটনার তদন্ত হবে। এরপর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।