ঢাকার নবাবগঞ্জ উপজেলার মহববতপুর উচ্চ বিদ্যালয়ে সোমবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে আন্তঃস্কুল ফুটবল ফাইনাল প্রতিযোগিতা-২০২৫। প্রতিযোগিতাকে ঘিরে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু শফিক খন্দকার মাসুদ।
এসময় তিনি বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবদ্ধ, সুস্থ ও শক্তিশালী করে তোলে। ক্রীড়াঙ্গন থেকেই নেতৃত্ব, আত্মবিশ্বাস ও দলগত চেতনার বিকাশ ঘটে। তরুণদের মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। মহববতপুর উচ্চ বিদ্যালয়ের এ আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি কাজী মনিরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন মশিউজ্জামান মনির, মাইদুর রহমান ফয়েজ, কাজী হেমায়েত হোসেন নাজিম, মনিরুজ্জামান মনির, মোহাম্মদ শাহিনুর রহমান শাহিন, হারুনুর রশিদ ভূঁইয়া ও মোহাম্মদ তারিক হোসেন।
এছাড়া স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব ফয়জুর রহমান, সরকারি দোহার নবাবগঞ্জ কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ আওয়াল হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি ইশতিয়াক আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাকিব হোসেন ভূঁইয়া, যুবদল নেতা মোহাম্মদ তারিক হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।