হলদিয়া-পাতাবাড়ি উখিয়া উপজেলা কক্সবাজার জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র কমিটির সমাবেশ ও নির্বাচন সভা অনুষ্ঠিত হয়।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র প্রচার-প্রচারণার ধারাবাহিকতায় শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৪টায় উখিয়া উপজেলার পাতাবাড়ি বাজার নিকটস্থ খোলা ব্রিজ সংলগ্ন প্রাঙ্গণে নির্বাচন কেন্দ্র কমিটির সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা সভাপতি অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী কক্সবাজার -৪ (উখিয়া -টেকনাফ )।
কক্সবাজার -৪ (উখিয়া -টেকনাফ) আসনের এমপি পদপ্রার্থী
বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী বলেন, “আগামী নির্বাচনে যেন দেশের শত্রু, জনগণের শত্রু, চাঁদাবাজ, দুর্নীতিবাজ কিংবা দুষ্কৃতকারীরা ক্ষমতায় আসতে না পারে—সে জন্য জনগণকে সজাগ থাকতে হবে।”
তিনি আরও বলেন , কক্সবাজার সমুদ্র সৈকত—প্রকৃতির এক অপরূপ সম্পদভাণ্ডার। আমাকে নির্বাচিত করলে প্রকৃতির এক অপরূপ সম্পদভাণ্ডার কাজে লাগিয়ে বেকারত্ব দূর করে বৈদেশিক মুদ্রা অর্জনে ভূমিকা রাখব এক অনন্য নিদর্শন। তিনি আরও বলেন, কক্সবাজার সমুদ্র সৈকত শুধু বিশ্বের দীর্ঘতম সৈকত নয়, বরং এটি প্রকৃতির অসীম সম্পদের এক মহাসমাহার। এখানে পর্যটন শিল্প, মাছধরা, মুক্তা চাষ, শামুক-ঝিনুক শিল্প, হোটেল-রিসোর্ট ব্যবসা, পরিবহন, খাবার শিল্পসহ নানান কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব।
আমীর বলেন, যদি সঠিক পরিকল্পনা, আধুনিক পর্যটন ব্যবস্থাপনা ও স্থানীয় জনগণের দক্ষতা উন্নয়নের ব্যবস্থা নেওয়া যায়, তবে কক্সবাজারে চাকরির অভাব থাকবে না। এ সৈকত বাংলাদেশের অর্থনীতির অন্যতম শক্তিশালী চালিকাশক্তি হয়ে উঠতে পারে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মাওলানা আমীর আবুল ফজল বাংলাদেশ জামায়াতে ইসলামী উখিয়া উপজেলা শাখা, মাওলানা সুলতান আহমদ সেক্রেটারি হলদিয়া পালং ইউনিয়ন, মোহাম্মদ আয়াজ সভাপতি পাতাবাড়ি হলদিয়া পালং ইউনিয়ন, মাওলানা রহমত উল্লাহ, সাইফুল ইসলাম, ইমরান শাহরিয়ার, মো: আব্বাস উদ্দিন, সেক্রটারি মো : ইলিয়াস , রেজাউল করিম, সুশীল সাংবাদিক আব্দুর রহিম, সাংবাদিক রেজাউল করিম, রবিউল, উপজেলা ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন নেতৃবৃন্দ।
সভায় বক্তারা আগামী নির্বাচনে ইসলামী আন্দোলনকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।