আল-ইমরান, (ঢাকা প্রতিনিধি) আকাশ পরিস্কার থাকলে আজ বুধবারে (২৬ মে) দেখা মিলবে " সুপার ব্লাড মুন " এবং পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ।যা এক দুর্লভ মহাজাগতিক ঘটনা।
চলুন প্রথমেই জেনে নিই "সুপার ব্লাড মুন" কি ?
সাধারণত পৃথিবী ও চাঁদের মধ্যকার দূরত্ব কমে গেলে পৃথিবী থেকে চাঁদকে বড় দেখায়, এই অবস্থায় চাঁদকে "সুপার মুন" বলে আখ্যায়িত করেন জ্যোতির্বিদগণ। বুধবার পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কমে যাবে ২৭,০০০ কি:মি: ।
অন্যদিকে চাঁদে লাল রঙের বিচ্যুতি বেশি হওয়ায় যখন চাঁদকে কালচে লাল বা লালটে দেখায় , তখন চাঁদকে বলা হয় "ব্লাড মুন" । একইদিনে বড় এবং কালচে লাল দেখা গেলে জ্যোতির্বিজ্ঞানের ভাষায় তখন তাকে বলা হয় " সুপার ব্লাড মুন " ।সবকিছু ঠিক থাকলে বুধবার সন্ধ্যার পর থেকেই দেখা যাবে। কিন্ত এই দিনেই নাকি ঘূর্ণিঝড় "যশ" বাংলাদেশ উপকূল অতিক্রম করবে ।
আকাশ কতটা পরিস্কার থাকবে তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না । তবে ইচ্ছা আছে , এমন মুহূর্ত উপভোগ করার, বাকিটা আকাশের অবস্থার উপর নির্ভর করবে ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।