ঢাকা দোহারে জুয়েল নামে এক শ্রমিকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার দোহারে এক ইন্টারনেট শ্রমিকের মৃত্যু হয়েছে। ২৫ মে মঙ্গলবার উপজেলার চর জয়পাড়া এলাকার খোরশেদ আলমের ছেলে জুয়েল (২৮) মারা যায়।
সরেজমিন ও স্থানীয় সূত্রে জানা যায় , উপজেলার চর লটাখোলা এলাকায় ইন্টারনেট সার্ভিস লাইন টানানোর সময় একটি বিদ্যুতের খুটিতে উঠে জুয়েল।
তার টানানোর সময় বৃস্টির কারনে বৈদ্যতিক তারের সাথে, নেটের তার সহ ফেকে দেওয়া প্লাস বৈদ্যতিক তার লেগে গেলে সর্ট সার্কিট করে জুয়েল নিচে পরে যায়। পরে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে, কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
এঘটনায় পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।