রাজবাড়ীর পাংশায় জুলাই-আগস্টের সকল শহিদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় সারাদেশের ন্যায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার ১৮ জুলাই দুপুরে পাংশা উপজেলা, পৌরসভা ছাত্রদলের আয়োজনে পাংশার আজিজপুর রশিদিয়া কওমিয়া মাদ্রাসা মসজিদে উক্ত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, পাংশা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও পাংশা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মাহমুদুল হক রোজেন ও পাংশা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শওকত আলী সরদার, পাংশা উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফ ইসলাম, পৌর যুবদল সদস্য সচিব ফরিদ সরদার, পাংশা উপজেলা সেচ্ছাসেবকদল সদস্য সচিব শহিদুল ইসলাম খোকন, রাজবাড়ী জেলা ছাত্রদলের বার বার কারানির্যাতিত ছাত্রনেতা মোঃ সজীব রাজা, পাংশা উপজেলা কারানির্যাতিত ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম রাকিব সহ ছাত্রদলের নেতা কর্মীরা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।