রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে পাথর মেরে হত্যা করা হয় ব্যবসায়ী সোহাগকে। নৃশংস এ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকার নবাবগঞ্জে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতাকর্মীরা।
শনিবার (১২ জুলাই) রাত ৮টার দিকে নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রতিবাদী মশাল মিছিলটি শুরু হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে মিছিলটি শেষ হয়।
মশাল মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, মিটফোর্ডে চাঁদার জন্য ব্যবসায়ী সোহাগকে পাথর মেরে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। হত্যাকারীরা আইয়েমে জাহেলিয়াতের চিত্র ফুটিয়ে তুলেছে। বাংলাদেশের জনগণ ও ছাত্রসমাজ খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
এ সময় উপস্থিত ছিলেন নাগরিক কমিটির উত্তর অঞ্চলের সংগঠক রাসেল আহমেদ, নবাবগঞ্জ উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক শাকিল আহেমদ, যুগ্ম আহ্বায়ক মো. মোস্তফা, মো. ইয়াহিয়া, মো. আব্দুল্লাহ, সদস্য সচিব ইসরাত জাহান রুমি প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।