বিশিষ্ট ইসলামি আলোচক ও দাঈ শায়খ আহমাদুল্লাহ প্রতিষ্ঠিত আস-সুন্নাহ ফাউন্ডেশন প্রতিবারের ন্যায় এবারো দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি হাতে নিয়েছে। তারাই ধারাবাহিকতায় রবিবার (১৩ জুলাই) সকাল ১১ টায় রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউপির কাচারীপাড়া হাই স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ প্রকল্প কর্মসূচি ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
এসময় আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে স্কুলের ৫৫০ জন ছাত্র-ছাত্রীদের মাঝে লিচু গাছ ১টি করে ও আম গাছ ১ টি করে সর্বমোট ৫৫০ পিস আম গাছ ও ৫৫০ পিস লিচু গাছ বিতরন করা হয়।
বিতরনকৃত গাছ গুলোর মধ্যে রয়েছে কিউ জয়, কাঠিমন, রুপালি, হাড়ি ভাংগা ও ব্যানেনা জাতের আম গাছ এবং অধিক ফলনশীল চায়না-৩ লিচু গাছ।
বৃক্ষরোপণ কর্মসূচিতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের জেলা ও উপজেলা প্রতিনিধি সহ কাচারীপাড়া হাই স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।