ঢাকার নবাবগঞ্জ এর বর্তমান সময়ে সৌন্দর্যের স্থান হিসেবে পরিচিত একটি স্থান হচ্ছে কালিগঙ্গা নদী এবং এটির উপর নির্মিত সুন্দর খতিয়া ব্রীজ। বর্তামান সময়ে হয়তো দেখলে যে কারো মনে হবে খুবই সুন্দর একটা নদী হচ্ছে কালিগঙ্গা কিন্তু প্রতি বছর ঠিক বর্ষার মৌশুমে কালিগঙ্গা নদী ধারন করে তার আসল রুপ। যে রুপের ঝলকে পলক পড়ার আগেই নদী ভাঙ্গনের কবলে পরে ভিটে মাটি হারায় হাজারো পরিবার। প্রতি বছর বর্ষার নদীর গর্ভে চলে যায় অগণিত পরিবারের বসত ভিটা, জমি,কৃষি ভূমি,স্কুল, রাস্তা- ঘাট, বাজার,খেলার মাঠ, সাথে হাজারো পরিবারের স্বপ্ন। হয়তো অনেক পরিবার সব কিছু হারিয়ে রাস্তার ফকির হতে বাধ্য হয়।
তবে প্রশাসন চাইলেই এই নদীর ভয়াবহ তান্ডব থেকে মুক্ত করতে পারে কালিগঙ্গা নদীর পারের মানুষের এই দুর্ভোগ। নদীর যেসকল এলাকায় ভাঙ্গন বেশি সেখানে নদীর পারে বাধ নির্মাণ, নদীর গভীরতা বৃদ্ধি, অপ্রয়োজনীও চড়, গতিপথ নিয়ন্ত্রণ করলে প্রতি বছর নদী ভাঙ্গানের হাত থেকে রক্ষা পাবে এসব অসহায় মানুষগুলো।
প্রশাসনের কাছে আবেদন অসহায় মানুষগুলোর কথা চিন্তা করে যতটা তাড়াতাড়ি সম্ভব সঠিক পদক্ষেপ গ্রহণ করবেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।