মাকসুমুল মুকিম (ঢাকা দোহার -নবাবগঞ্জ) ঢাকা দোহারের পদ্মানদীতে অবৈধ ড্রেজার বন্ধ করার লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়েছে।
২২ মে শনিবার বেলা ১১ ঘটিকায় মিনি কক্সবাজার খ্যাত মৈনটঘাট এলাকা এবং বাহ্রাঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় কোন ড্রেজার না পাওয়ায় মামলা হয়নি। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি জ্যোতি বিকাশ চন্দ্র। এ সময় জ্যোতি বিকাশ চন্দ্র বলেন আমাদের অভিযান চলমান থাকবে। পদ্মানদীর দোহার অংশে ড্রেজার অবৈধ। কেউ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এসময় থানা পুলিশের সদস্যগণ অভিযানে সহযোগিতা করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।