মাদারগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক ও ডি এন বাংলা উপজেলা প্রতিনিধি মুহাম্মদ হামিদুর রহমান এর শ্রদ্ধেয় পিতা আলহাজ্ব মাওঃ করিমুজ্জামান বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়েছেন।
তিনি জোনাইল ছাহাতুরু রাইসিয়া দাখিল বালিকা মাদ্রাসার অবসরপ্রাপ্ত সুপার, মাদারগঞ্জ মাদ্রাসা শিক্ষক সমিতির সাবেক সভাপতি, বর্তমানে জোনাইল বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি এবং জোনাইল বাজারের “আলহাজ্ব করিমুজ্জামান সুপার মার্কেট”-এর স্বত্বাধিকারী হিসেবে পরিচিত একজন সম্মানিত ও গুণী ব্যক্তি।
তাঁর এই অসুস্থতায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
মুহাম্মদ হামিদুর রহমান সকলের উদ্দেশ্যে বলেন, “আমার প্রিয় বাবা বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছেন। আল্লাহর রহমতে তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন—এই দোয়াই সকলের কাছে চাই।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর সুস্থতার জন্য বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।
সকলের কাছে প্রার্থনা—আল্লাহ যেন এই শ্রদ্ধেয় গুণী মানুষকে দ্রুত সুস্থতা দান করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।