মাকসুমুল মুকিম, (ঢাকা দোহার-নবাবগঞ্জ) ঢাকার দোহার উপজেলায় এক গৃহবধূর অভিযোগের ভিত্তিতে সাইফুল ইসলাম নামে এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে দোহার থানা পুলিশ। গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম দোহার উপজেলার নারিশা পশ্চিমচর গ্রামের নাসির উদ্দিনের ছেলে এবং ফরিদপুর জেলার নগরকান্দা থানায় পুলিশ কনস্টেবল পদে কর্মরত আছে।
ভুক্তভোগী ওই গৃহবধূ জানান, বিগত তিন বছর আগে স্কুলে পড়াশোনা করা অবস্থায় দোহারের কবি নজরুল উচ্চ বালিকা বিদ্যালয়ের এক শিক্ষকের বাড়িতে প্রাইভেট পড়াকালীন সময় ওই শিক্ষকের ছোটভাই পুলিশ কনস্টেবল সাইফুল ইসলামের সাথে তার পরিচয় হয়। পরিচয়ের সুযোগে মোবাইল থেকে সাইফুল তাঁর বেশকিছু ব্যক্তিগত ছবি ও খোলামেলা অবস্থার ভিডিও নিয়ে নেয়। সেইসময় সাইফুল ওই ছবি ও ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দিয়ে তাঁর সাথে প্রেমের সম্পর্ক করতে বাধ্য করে । এরপর সম্পর্কের একপর্যায়ে ইমুতে ভিডিও কলে কথা বলার সময় খোলামেলা অবস্থায় আমার অজান্তে আমার ভিডিও সে ধারণ করে সেগুলো দেখিয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করে। বিষয়টি আমি বুঝতে পেরে কৌশলে তাঁর সাথে যোগাযোগ বন্ধ করে দেই। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে পারিবারিকভাবে আমার বিয়ে হয়ে গেলে সাইফুল ইসলাম আবার ক্ষিপ্ত হয়ে উঠে। তারপর সে আমার নাম ও ছবি ব্যবহার করে একটি ফেসবুক আইডি খুলে সেখান থেকে আমার বিভিন্ন বিভিন্ন অশালীন ছবি ও ভিডিও এডিট করে আমার স্বামীর মোবাইলে পাঠাতে থাকে। এভাবে নামে-বেনামে কয়েকটি আইডি থেকে সে আমাকে সামাজিক ও পারিবারিকভাবে হেয় করতে থাকে। ফলে আমি পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন’ ওই ফেসবুক পেজের ম্যাসেঞ্জারে বিষয়টি জানালে ‘পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন’-এর টিম আমার সাথে ফোনে কথা বলেন।
গত ১৯ মে ভুক্তভোগী ওই গৃহবধূ বাদি হয়ে পুলিশ কনস্টেবল সাইফুল ইসলামের বিরুদ্ধে দোহার থানায় একটি মামলা দায়ের করেন।
সাবিনা সহ বিভিন্ন নারীর সাথে প্রেমে প্রতারণা ও ফেসবুকে আপত্তিকর ছবি আপলোড করায় ডিজিটাল নিরাপত্তা আইনের ধারা ২৬ এর উপধারা ২ এ দোহার থানা পুলিশ ফরিদপুর থেকে সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেন।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, ভুক্তভোগী গৃহবধূ ‘পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন’-এর ফেসবুক পেজে বিষয়টি জানালে সেখান থেকে আমাদের নির্দেশনা দিলে ওই গৃহবধুর মামলার ভিত্তিতে ফরিদপুর থেকে বৃহস্পতিবার সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে দোহার থানায় নিয়ে আসা হয়। শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।