নবাবগঞ্জ উপজেলার রুপারচর এলাকায় প্রশাসনের ব্যাপক অভিযানে দেশীয় মদ ও মদ উৎপাদনের সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা প্রশাসনের সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা ইউএনও দিলরুবা ইসলাম কেয়ার নেতৃত্বে নবাবগঞ্জ থানা পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনীর দোহার ক্যাম্পের সেনা সদস্যগণ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
অভিযান পরিচালনাকালে নবাবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসিফ রহমান,ঢাকা জেলার নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মমিনুল ইসলাম,তদন্ত ওসি আজগর হোসেন সহ পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস টিম অভিযানে ছিলেন বলে জানা যায়।
মাদক নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের এই সাড়াশি অভিযানে সন্তুষ্ট হয়ে স্থানীয়রা নবাবগঞ্জ উপজেলা প্রশাসন কে ধন্যবাদ ও অভিনন্দন জানান।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।