জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার তারতাপাড়া গ্রামে মিলেছে গ্যাসের নতুন সন্ধান। তবে এখনো নির্দিষ্টভাবে জানা যায়নি মজুত গ্যাসের পরিমাণ। শনিবার (৩১ মে) রাতে বাপেক্স গ্যাসের উপস্থিতি নিশ্চিত করে, আর রবিবার (১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ‘জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন প্রকল্পের’ পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক।
বাপেক্স সূত্রে জানা যায়, ১৯৮০ সালে এলাকাটিতে সিসমিক উপাত্ত বিশ্লেষণে গ্যাসের সম্ভাবনার ইঙ্গিত পাওয়া যায়। পরবর্তীতে ২০১৪-১৫ ও ২০১৫-১৬ অর্থবছরে পর্যালোচনা ও ক্লোজ গ্রিড সার্ভে শেষে চলতি বছরের ২৪ জানুয়ারি শুরু হয় আনুষ্ঠানিক অনুসন্ধান কাজ।
প্রায় ২,৬০০ মিটার গভীর পর্যন্ত খননের পর সন্ধান পাওয়া গ্যাস নিয়ে এখন চলছে ড্রিল স্টেম টেস্ট (DST)। পরীক্ষার ফলাফলে গ্যাসের পরিমাণ ও মান সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানান প্রকল্প পরিচালক।
এ আবিষ্কারকে ঘিরে স্থানীয়দের মাঝে আনন্দ ও উন্নয়ন প্রত্যাশা জেগেছে। এখন সবার চোখ ফলাফল প্রকাশের দিকে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।