ঢাকা জেলা প্রশাসন ও জেলা ক্রীডা সংস্থার আয়োজনে শনিবার দুপুরে হয়ে গেলো তারুণ্যের উৎসব পদ্মা ডাবল ক্রসিং সাতার প্রতিযোগিতা। মানিকগঞ্জের অরঙ্গবাদ ধুলশুরা থেকে দোহারের মৈনট ঘাট পর্যন্ত ১০ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় অংশ গ্রহন করে দুই জন নারী সহ ২০ জন সাতারু। পরে৷ অংশগ্রহনকারী সব সাতারুকে পুরস্কার প্রদান করা হয়। উল্লেখ্য এর আগে এর মধ্যে ৬ জন অংশগ্রহনকারী সাতারু বাংলা চ্যানেল পার হয়েছিল। সাতার৷ প্রতিযোগীতা দেখতে মিনিকক্সবাজার খ্যাত মৈনটঘাটে ছিল দর্শনার্থীদের ভীর।
অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া অধিদপ্তরের পরিচালক ও যুগ্ন সচিব মো: মোস্তফা জামান।
বিশ্বের বুকে সাতারকে এগিয়ে নিতে তাদের এমন উদ্যেগ বলেন জানান প্রধান অতিথি।
এসময় জেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম, সহকারী কমিশনার ( ভূমি) তাসফিক সিগবাত উল্লাহ, জেলা ক্রীড়া কর্মকর্তা ফেরদৌস আলম, মাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: ইউনুস, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: আব্দুস সাত্তার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: মোশারফ হোসেন সহ আরো অনেকে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।