মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৪তম শাহাদত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, মাধবপুর উপজেলা ও পৌর শাখা। এ উপলক্ষে শুক্রবার (৩০ মে ২০২৫) বিকাল ৫টা ৩০ মিনিটে মাধবপুরে এক আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ রিপন মিয়া, আহ্বায়ক – মাধবপুর পৌর ছাত্রদল।
সঞ্চালনায় ছিলেন মোঃ মোজাম্মেল নূর, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক – মাধবপুর উপজেলা ছাত্রদল।
আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী, আহ্বায়ক – মাধবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মোঃ রুবেল খান, সদস্য সচিব – মাধবপুর পৌর স্বেচ্ছাসেবক দল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা রুহুল আমিন (উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক), আব্দুল কাইয়ুম (পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক), এবং ছাত্রদলের নিবেদিতপ্রাণ নেতা মোঃ মনির, মোঃ হোসাইন পাঠান, তানভির হোসেন, সোহেল মিয়া, সামি সহ আরও বহু নেতৃবৃন্দ ও কর্মী।
বক্তারা শহীদ জিয়াউর রহমানের জীবন, দেশপ্রেম, নেতৃত্বগুণ এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবিস্মরণীয় অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। আলোচনা শেষে দোয়া ও মিলাদ মাহফিলে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আয়োজনে: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, মাধবপুর উপজেলা ও পৌর শাখা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।