নাটোরের লালপুরে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মরিয়ম মীম (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের পালিদেহা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত মীম ওই গ্রামের বিদ্যুৎ হোসেনের মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মীম সমবয়সী বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে সে গভীর পানিতে তলিয়ে যায়। প্রথমে বিষয়টি অন্য শিশুরা বুঝতে না পারলেও কিছুক্ষণ পর মীমকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে স্থানীয়রা এক ঘণ্টা পর বিকেল ৪টা ৩০ মিনিটে তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।