জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের পাকরুল গ্রামে যমুনা নদীর তীব্র ভাঙনে শত শত পরিবার গৃহহীন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে ২৯ মে বৃহস্পতিবার বিকেলে জাতীয় নাগরিক দলের (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান স্থানীয় নেতাকর্মীদের নিয়ে নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন।
পরিদর্শনকালে তিনি জানান, পাকরুল এলাকার নদীভাঙন রোধে ১৫ কোটি টাকার একটি প্রকল্প পানি উন্নয়ন মন্ত্রণালয়ে সুপারিশ করা হয়েছে। প্রকল্পটি অনুমোদিত হলে ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে। এ সময় এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তির যুগ্ম আহ্বায়ক হিফজুর রহমান বকুলসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, যমুনা নদীর অব্যাহত ভাঙনে পাকরুল গ্রামে ইতোমধ্যে শতাধিক বসতবাড়ি, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছে। স্থানীয়দের দাবি, ভাঙন রোধে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণসহ কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।
এনসিপি নেতার এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে আশার সঞ্চার করেছে। তারা আশা প্রকাশ করেছেন যে সরকারের দ্রুত পদক্ষেপ পাকরুল এলাকায় নদী ভাঙন রোধে সহায়তা করবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।