নাটোরে লালপুরের বিলমারিয়ার পানসিতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইমো, সোশ্যাল মিডিয়া হ্যাকার ও প্রতারক চক্রের পাঁচ হ্যাকার আটক*
২৭ মে ২০২৫ তারিখে সেনাবাহিনীর বিশেষ অভিযানের মাধ্যমে নাটোরের লালপুরের বিলমারিয়ার পানসিতে ইমোসহ সোশ্যাল মিডিয়া হ্যাকার চক্রের পাঁচজন হ্যাকার আটক।এসময় একাধিক বাসায় অভিযান চালিয়ে হ্যাকারদের কাছ থেকে ১ টি ল্যাপটপ, ৭০ টির অধিক সিম, ২২ টি মোবাইল ফোন,৪০ পিস ইয়াবা,গাঁজাসহ, কন্ঠ পরিবর্তন করার ডিভাইস পাওয়া যায়।পরবর্তীতে তাদেরকে থানায় সোপর্দ করা হয়।
চক্রটি অনেকদিন ধরেই ইমোসহ সোশ্যাল মিডিয়া হ্যাক করে মানুষের অর্থ আত্মসাৎ করে আসছিলো।তাদের প্রধান টার্গেট প্রবাসীরা। প্রবাসীদের কাছ থেকে ছল-চাতুরী করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে উক্ত চক্র।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।