শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাতে সরকারের অনুমতি ছাড়া নদীতে বালু উত্তোলন করে । সেই অবৈধ বালুর পরিবহনের দায়ে ট্রাকভর্তি বালু জব্দ সহ সবুজ মিয়া (৪০) নামে এক ট্রাক ড্রাইভারকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১০দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। ৩০ এপ্রিল বুধবার দুপুরে এই দণ্ডাদেশ প্রদান করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেল। দন্ডপ্রাপ্ত ট্রাকড্রাইভার সবুজ মিয়া শেরপুর জেলার সদর উপজেলার সাতপাকিয়া এলাকার আব্দুল আজিজের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বুধবার ভোরে এক গোপনে সংবাদ পেয়ে ঝিনাইগাতী উপজেলা সদরে অবৈধ বালুভর্তি একটি ট্রাক ড্রাইভার সহ আটক করে। পরে দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা ২০১০-৪ ধারা লঙ্গণে একই আইনের ১৫ এর (১) অপরাধে অপরাধী হওয়ায় সবুজ মিয়া নামে এক ট্রাক ড্রাইভারকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেল।
এব্যাপরে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেল সত্যতা নিশ্চিত করে জানান, জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় এধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।